বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া প্রবল ঘূর্ণিঝড় রেমাল পায়রা সমুদ্র বন্দর থেকে ২৯৫ কিলোমিটার অদূর দক্ষিণে অবস্থান করছে। প্রবল আকার ধারণ করা ঘূর্ণিঝড়টি ধীর গতিতে উত্তরে এগিয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে। ধারণা করা হচ্ছে ঝড়টি রোববার (২৬ মে) মধ্যরাতে মংলা ও কুয়াকাটা সৈকতের ওপর আছড়ে পড়বে।
ইতিমধ্যে পায়রা সমুদ্র বন্দর, বরিশাল ও উপকূলে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বরিশাল বিভাগীয় আবহাওয়া ও বেলুন স্টেশনের উচ্চ পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল থেকেই বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়টি উপকূলের নিকটবর্তী হয়েছে। বাতাসের গতিবেগ বাড়ছে। ধারণা করা হচ্ছে সন্ধ্যা ৬টা থেকে ১২টার মধ্যে মংলা ও কুয়াকাটা উপকূলে আঘাত হানতে পারে।