Logo

বিদায়ী সপ্তাহে দর বাড়ার শীর্ষে যারা

দর বাড়ার শীর্ষে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ মে, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বিদায়ী  সপ্তাহে শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোরর মাঝে ২৮টির কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মাঝে সপ্তাহ শেষে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মিথুন নিটিং এন্ড ডাইং লিমিটেডে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, সমাপ্ত সপ্তাহে (১৯ মে-২৩ মে) মিথুন নিটিংয়ের ইউনিট দর আগের সপ্তাহের তুলনায় ২৮ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৩১ টাকা ৮০ পয়সায়।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির শেয়ারদর বেড়েছে ২৮ দশমিক ১৩ শতাংশ। আর ২২ দশমিক ৪০ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে ইয়াকিন পলিমার।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে একটিভ ফাইন কেমিক্যালসের ১৪ দশমিক ২৯ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ১২ দশমিক ২৩ শতাংশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ৬৮ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৮ দশমিক ৭৩ শতাংশ, ওরিয়ন ফার্মার ৮ দশমিক ৭৩ শতাংশ, দুলামিয়া কটনের ৮ দশমিক ২৪ শতাংশ এবং আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের ৭ দশমিক ৫১ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬