Logo

সূচকের পতনে দর কমেছে ৩১৯ কোম্পানির

দর বেড়েছে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ মে, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। কমেছে ৩১৯ কোম্পানির শেয়ারদর। গেল কর্মদিবসের তুলনায় কমেছে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৮ দশমিক ৭০ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩১২ পয়েন্টে।

এছাড়াও, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’১৫ দশমিক ০১ পয়েন্ট কমে ১ হাজার ১৫৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২২ দশমিক ২৩ পয়েন্ট কমে ১ হাজার ৯০৭ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫০৮ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫৯১ কোটি ৬২ লাখ টাকা।

আজ ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪২ টি কোম্পানির, বিপরীতে ৩১৯টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬