শেয়ারবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিনিয়োগকারীদের কাছে ডিভিডেন্ড পাঠিয়েছে। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের জন্য ঘোষিত এই ডিভিডেন্ড পাঠানো হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিনিয়োগকারীদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে কোম্পানিটি। আলোচিত সময়ে কোম্পানিটি সাড়ে ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।