Logo

সংরক্ষণাগারের ধারণ ক্ষমতা বাড়িয়েছে ইনডেক্স এগ্রো

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ মে, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারের তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাঁচামাল সংরক্ষণাগারের ধারণ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ময়মনসিংহের ভালুকায় অবস্থিত কোম্পানিটির ফিড মিল বিভাগে দুই সাইলো ইনস্টল করার মাধ্যমে এখন স্বয়ংক্রিয় লোডিং, আনলোডিংসহ ৮ হাজার মেট্রিক টন কাঁচামাল সংরক্ষণ করা যাচ্ছে। এই প্রকল্পের জন্য মেশিন ও সরঞ্জাম কিনতে কোম্পানিটির মোট খরচ হয়েছে ১৩ কোটি ৯৮ লাখ টাকা। ২২ মে থেকে প্রকল্পটির কার্যক্রম চালু হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬