Logo

দর বাড়ার শীর্ষে যেসব কোম্পানি

দর বাড়ার শীর্ষে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ মে, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮১ শতাংশ। কোম্পানিটি ৭ হাজার ২২১ বারে ৫৫ লাখ ৭৮ হাজার ৯৯৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪১ কোটি ৪৫ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা শেফার্ড ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটি ৭৯৩ বারে ১২ লাখ ৭ হাজার ১০৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৯৬ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা সোনালী আঁশের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৮৩ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৪৪১ বারে ৩ লাখ ৭৪ হাজার ৫৩৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৯৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর হলো:-আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ডের ৬.১৭ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৫.৪৬ শতাংশ, মুন্নু সিরামিকের ৪.৫৪ শতাংশ, ফার্মা এইডসের ৪.১৫ শতাংশ, বসুন্ধরা পেপার মিলসের ৩.৯২ শতাংশ, ইউনিলিভার কনজ্যুমারের ৩.৮৫ এবং রংপুর ফাউন্ড্রির ৩.৭১ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬