Logo

এজিএমের তারিখ ঘোষণা করেছে পিপলস ইন্স্যুরেন্স

পিপলস ইন্স্যুরেন্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ মে, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে বিমা খাত তালিকাভুক্ত পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩৯তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ১০ জুন সকাল ১১ টা ৩০ মিনিটে বাংলাদেশ ইন্সটিটিউট অব এডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট (বিআইএএম) এ এবং একই সাথে ডিজিটাল প্লাট ফর্মে এই বার্ষিক সাধারণ সভাটি অনুষ্ঠিত হবে।

সভায় কোম্পানিটির বিনিয়োগকারীদয়ের মতামতের ভিত্তিতে ৩১ দিসেম্বর, ২০২৩ তারিক্ষে সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষণাকৃত লভ্যাংশ সহ আরও বেশ কিছু এজেন্ডার অনুমোদন দেয়া হবে।

পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬