শেয়ারবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংক পিএলসি ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
মঙ্গলবার (১৪ মে,২০২৪) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২ পয়সা । গত বছর একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছিল ১ টাকা ৬৪ পয়সা (রিস্টেটেড)।
আলোচিত সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো ছিলো ৩১ টাকা ৩২ পয়সা, যা আগের বছরে ছিলো ২৪ টাকা ২৮ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৬ টাকা ৬০ পয়সা।