Logo

গোল্ডেন এ প্লাস পেয়েছে সাঈদ মানছুর নাহিয়ান

সাঈদ মানছুর নাহিয়ান
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ মে, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে জাতীয় পুরস্কার প্রাপ্ত ইসলামী সংগীত শিল্পী সাঈদ মানছুর নাহিয়ান। চাদঁপুরের ফরিগঞ্জ উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান লড়াইরচর মদিনাতুল ‍উলুম হালিমিয়া দাখিল মাদ্রাসা থেকে ২০২৪ সালের দাখিল পরীক্ষায় এ ফলাফল লাভ করে নাহিয়ান।

তার ভালো ফলাফলের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করেছেন গর্বিত পিতা-মাতা। তারা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন প্রকাশ করেছেন।

লড়াইরচর মদিনাতুল ‍উলুম হালিমিয়া দাখিল মাদ্রাসা থেকে ২০২৪ সালের দাখিল পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬