Logo

দর বাড়ার শীর্ষে সাইফ পাওয়ারটেক

সাইফ পাওয়ারটেক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ মে, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া ৩৯২ কোম্পানির মধ্যে শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯৩টি কোম্পানির। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, বৃহস্পতিবার (৯ মে) সাইফ পাওয়ারের শেয়ারদর গেল কর্মদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৯ দশমিক ৮৫ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

তালিকার শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এডভেন্ট ফার্মা, সিলভা ফার্মা, বারাকা পাওয়ার, রহিম টেক্সটাইল, সিলকো ফার্মা, এসকে ট্রিমস এবং লাভেলো আইসক্রিম।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬