Logo

সূচকের পতনেও বেড়েছে লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ মে, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে সব মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৯১১ কোটি ৩৭ লাখ টাকা। গত কার্যদিবসের চেয়ে এদিন লেনদেন বেড়েছে ৪ কোটি ১৭ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বৃহস্পতিবার (৯ মে) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৯ দশমিক ৭৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬৬১ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৮৪ পয়েন্ট কমে ১২৪২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১০ দশমিক ৯৮ পয়েন্ট কমে ২০১৫ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৯১১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে এক হাজার ৮৬৯ কোটি ৫৯ লাখ টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯৩টি কোম্পানির, বিপরীতে ২৫৮ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬