Logo

জয়িতা ফাউন্ডেশন ও এবি ব্যাংকের সমন্বয়ে নারীদের জন্য স্মার্ট কার্ড স্কুটি ঋণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ মে, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

জয়িতা ফাউন্ডেশন ও এবি ব্যাংক- এর মধ্যে ‘স্মার্ট কার্ড স্কুটি ঋণ প্রজেক্ট’ শীর্ষক একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে জয়িতা ফাউন্ডেশনে নিবন্ধিত নারী উদ্যোক্তা ও উদ্যোক্তা সমিতির অনুকূলে জয়িতা ফাউন্ডেশনের রিভলভিং ক্যাপিটাল সাপোর্ট ফান্ড এর আওতায় এবি ব্যাংক নারীদের স্কুটি ক্রয়ে সহজ শর্তে ঋণ প্রদান করবে।

জয়িতা ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান এবং এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারিক আফজাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬