Logo

নাভানা ফার্মার ইজিএম অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ মে, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির পরিচালনা বোর্ড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যবহারের পরিকল্পনায় পরিবর্তন আনছে।
আইপিও হতে সংগৃহীত অর্থ কোম্পানির প্রসপেক্টাসে ঘোষিত এসভিপিও ফ্যাসালিটির আধুনিকীকরণ এবং সম্প্রসারণ কাজে ব্যয়ের পরিবর্তে জেনেরিক উৎপাদন ইউনিটের নির্মাণে ব্যয় করবে কোম্পানিটি।

মঙ্গলবার (৭ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ৭ম বিশেষ বৈঠকে এ সিদ্ধান্তের অনুমোদন দেয়া হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, নাভানা ফার্মাসিউটিক্যালস আইপিওর মাধ্যমে ৭৫ কোটি টাকা সংগ্রহ করেছিল। উত্তোলিত অর্থ থেকে ১৩ কোটি ১২ লাখ টাকা জেনেরিক উৎপাদন এই উৎপাদন কেন্দ্র নির্মানে ব্যবহার করবে। যা এসভিপিও সুবিধা সম্পন্ন অধুনিকরণ এবং সম্প্রসারণের জন্য বরাদ্দ দেয়া হয়েছিলো।

এছাড়া আইপিওর মাধ্যমে উত্তেলিত অর্থ ব্যবহারের সময়সীমাতে পরিবর্তন এনেছে নাভানা ফার্মাসিউটিক্যালস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানিটি আইপিওর টাকা গ্রহণের পরবর্তী ৩৬ মাস পর্যন্ত ব্যবহার করতে পারবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬