Logo

রূপালী ব্যাংকের ঢাকা দক্ষিণ বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ মে, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

রূপালী ব্যাংক পিএলসি ঢাকা দক্ষিণ বিভাগের শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ব্যবসায়িক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৭ মে ২০২৪) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ।

এতে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ বিভাগের মহাব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন শেখ। এ সময় মহাব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেন ও মো. মঈন উদ্দিন মাসুদসহ বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার ও শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬