Logo

সূচকের উত্থানে চলছে লেনদেন

ডিএস ৩০
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ মে, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৭ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। বৃদ্ধি পেয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। এদিন লেনদেন শুরুর প্রথম ১ম ঘন্টায় ডিএসইতে ৩৭১ কোটি ০৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেন শুরুর প্রথম ঘন্টায় ৩৪ দশমিক ১২ পয়েন্ট উত্থানের পর ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ হাজার ৭৬১ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৬৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৬ পয়েন্টে।

আলোচিত সময়ে ডিএসইতে ৩৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। যার মাঝে দর বেড়েছে ২৩৭ টির, কমেছে ১০৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ টির।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬