Logo

তিন কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে আজ

Spot-Market
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ মে, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

রেকর্ড ডেটের আগে আজ সোমবার (৬ মে) স্পট মার্কেটে যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এবং আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড।

তথ্য মতে, শাহজালাল ইসলামী ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের স্পট মার্কেটের লেনদেন আগামী মঙ্গলবার (৭ মে) শেষ হবে। প্রতিষ্ঠানগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বুধবার (৮ মে)।

এছাড়া আইসিবি ইসলামিক ব্যাংকের স্পট মার্কেটের লেনদেন আগামী বুধবার (৮ মে) শেষ হবে। প্রতিষ্ঠানটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বৃহস্পতিবার (৯ মে)। আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬