Logo

সূচকের উত্থানে ডিএসইতে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ মে, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসের মূল্যসূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। তবে কমেছে টাকার অংকে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩০ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ৫ হাজার ৬১৫ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৩২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১২ দশমিক ৫৫ পয়েন্ট উত্থানের পর ২ হাজার ০৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৭১০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে ৮৩৫ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।

সোমবার ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২০৭টি কোম্পানির, বিপরীতে ১৪০ কোম্পানির দর কমেছে। আর ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬