দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে বিশাল মূল্যসূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। তবে গতদিনের তুলনায় বেড়েছে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৬ দশমিক ১৫ পয়েন্ট কমে দাড়িয়েছে ৫ হাজার ৫৬৯ পয়েন্টে। তাছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১২ দশমিক ৩৬ পয়েন্ট কমে ১ হাজার ২২১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৯৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ডিএসইতে ৬৬৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে ৬১৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।
সোমবার ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৮৬টি কোম্পানির, বিপরীতে ২৭৭ কোম্পানির দর কমেছে। আর ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।