Logo

এসবিএসি ব্যাংকের বোর্ড সভার নতুর তারিখ ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত এসবিএসি ব্যাংক পিএলসি বোর্ড সভার নতুন তারিখ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির বোর্ড সভা ২৯ এপ্রিল দুপুর ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারনবশত তা পরিবর্তন করা হয়েছে। আগামী ৩০ এপ্রিল দুপুর ৩টা ৩০ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

আলোচিত সভায় ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬