Logo

এনআরবিসি ব্যাংকের বোর্ড সভার তারিখ ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনআরবিসি ব্যাংক পিএলসি বোর্ড সভার নতুন তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ এপ্রিল দুপুর ২টা ৪৫ মিনিটে কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এর আগে কোম্পানিটির বোর্ড সভা ২৯ এপ্রিল দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারনবশত তা পরিবর্তন করা হয়েছে।

আলোচিত সভায় ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬