Logo

শেয়ারবাজারে দরপতন অব্যাহত

কমেছে লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দেশের শেয়ারবাজার দরপতন অব্যাহত রয়েছে। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (২৪ এপ্রিল, ২০২৪) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৪ দশমিক ৬৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫৭৮ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ১৬ পয়েন্ট কমে ১২২৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ১৯৮৪ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৬০২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৯৭ কোটি ৫৬ লাখ লাখ টাকা।

বুধবার ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭৯টি কোম্পানির, বিপরীতে ২৭৪ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬