Logo

মেঘনা ইন্সুরেন্সের ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি  সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২৯পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৩২ পয়সা।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৬০পয়সা।

আগামী ১৯ জুন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ মে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬