Logo

ওএমএস নিতে কোয়ান্টের সাথে সার্প সিকিউরিটিজ’র চুক্তি

সার্প সিকিউরিটিজ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

গ্রাহকদের আরও সুন্দর পরিসরে সেবা প্রদানের লক্ষ্যে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমস (ওএমএস) চালু করতে যাচ্ছে ব্রোকারেজ হাউজ সার্প সিকিউরিটিজ লিমিটেড।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল, ২০২৪ ) নিকুন্জ ডিএসই ভবনে অবস্থিত সার্প সিকিউরিটিজ লিমিটেড এবং কোয়ান্ট ফিনটেক লিমিটেড (Quant FinTech Ltd ) এর মধ্যে এই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তির শর্ত অনুসারে, সার্প সিকিউরিটিজ লিমিটেডে গ্রাহকদের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর লেনদেন সম্পাদনের জন্য স্বয়ংক্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধার্থে কিউ-ট্রেডার্ (qTrader) অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম প্রদান করবে। এরফলে সার্প সিকিউরিটিজ লিমিটেডের গ্রাহকরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে স্টক এক্সচেঞ্জে সরাসরি ট্রেডে অংশগ্রহণ করতে পারবে।

উল্লেখ্য যে, সার্প সিকিউরিটিজ লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি সনামধন্য ব্রোকারেজ হাউজ । অপরদিকে কোয়ান্ট ফিনটেক লিমিটেডের “কিউ-ট্রেডার” বাংলাদেশি উদ্যোক্তাদের তৈরীকৃত বিশ্বমানের প্রথম ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম)।

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সাক্ষর করেন সার্প সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক ভূঁইয়া এবং কোয়ান্ট ফিনটেকের ব্যবস্থাপনা পরিচালক ইন্জিনিয়ার নাতেক মিনার ।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্প সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক মেজর সাইদ গোলাম ওয়াদুদ (রিটায়ার), এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মুহাম্মদ আজিজুল বারী এবং কোয়ান্ট ফিনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ হোসেন সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬