Logo

শেষ কার্যদিবসে সূচকের ব্যাপক পতনেও বেড়েছে লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে । তবে আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭৭ দশমিক ০৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬৮৬ পয়েন্টে।

তাছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৫ দশমিক ৮৫ পয়েন্ট কমে ১ হাজার ২৪৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২২ দশমিক ৭৭ পয়েন্ট কমে ১ হাজার ৯৮৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৫২২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৮২ কোটি ৫৩ লাখ টাকা।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৯ টি কোম্পানির, বিপরীতে ৩৪২ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬