শেয়ারবাজারের তালিকাভুক্ত ডাচ-বাংলা ব্যাংক পিএলসির পরিচালনা বোর্ড সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১৭.৫০ শতাংশ ক্যাশ ও ১৭.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৭২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৪ টাকা ৪১ পয়সা।
আগামী ৯ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ মে।