Logo

দেশবন্ধু পলিমারের ক্রেডিট রেটিং সম্পন্ন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের দেশবন্ধু পলিমার লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর) এই রেটিং দিয়েছে। কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এ’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-২’।

কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬