শেয়ারবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য ব্যাংকটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ ডিভিডেন্ড দেয়ার ঘোষণা সিদ্ধান্ত নিয়েছে। এর পুরোটাই ক্যাশ ডিভিডেন্ড। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তথ্য মতে, আলোচিত বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার আয় (Consolidated- EPS) হয়েছে ১ টাকা ৮৬ পয়সা। আগের বছর কোম্পানিটির ২ টাকা ১২ পয়সা সমন্বিত ইপিএস হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৯১ পয়সা। আগামী ৩০ মে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ মে।