Logo

ডিএসইতে সূচক ও লেনদেনের পতন

সর্বনিম্ন অবস্থানে ডিএসইএক্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আগের কার্যদিবসের তুলনায় এদিন লেনদেন বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, মঙ্গলবার (১৬ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪ দশমিক ১৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৭৭৪ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৯৫ পয়েন্ট কমে ১২৬৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ১৮ পয়েন্ট কমে ২০১২ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫৪০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৬৭ কোটি ৫৩ লাখ টাকা।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭৩টি কোম্পানির, বিপরীতে ১৬৯ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬