Logo

ঈদের ফিরতি যাত্রার ১৮ এপ্রিলের টিকিট বিক্রি শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ঈদের আনন্দ শেষে ঘরেফেরা মানুষদের স্বাচ্ছন্দ্যে কর্মস্থলে ফিরতে ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। ১৮ এপ্রিল যারা ঢাকা ফিরবে তাদের আজই টিকিট সংগ্রহ করতে হবে।

সোমবার (৮ এপ্রিল) সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদেরকে অনলাইনে এই টিকিট ক্রয় করতে হচ্ছে।

এবার টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮ টা হতে শুরু হয় এবং পূর্বাঞ্চলে চলাচল আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা হতে ইস্যু করা হবে৷ এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট ভ্রমণের দিন যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

যাত্রীরা ঈদে অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন। একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন। এই টিকিট রিফান্ড করা যাবে না।

এছাড়া রেলে যাত্রীদের নিরাপদে ভ্রমণ করতে অগ্নি নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি শেষ করে রেলওয়ে কর্তৃপক্ষ। গত ২৪ মার্চ ঈদযাত্রার প্রথম অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। গত ৩০ মার্চ পর্যন্ত এই অগ্রিম টিকিট বিক্রি চলে। আর গত ৩ এপ্রিল শুরু হয় ঈদের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি।

গত ২৯ মার্চ যারা অগ্রিম টিকিট কিনেছিলেন আজ তারা ট্রেনে ঢাকা ছাড়তে পারছেন। এদিকে গত কয়েকদিনের তুলনায় আজ কমলাপুর স্টেশনে যাত্রীর চাপ বেড়েছে। বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশের ক্ষেত্রে তিন স্তরের টিকিট চেকিং ব্যবস্থা রাখা হয়েছে৷ এছাড়া স্টেশন এলাকার সার্বিক নিরাপত্তায় পুলিশ, র্যাব, রেলওয়ে নিরাপত্তা বাহিনী,আনসার মোতায়েন রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬