Logo

উত্তরের মানুষের স্বস্তির ঈদ যাত্রা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

প্রিয়জদের সঙ্গে ঈদ উদযাপন করতে নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। যার ফলে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের চাপ ক্রমান্বয়ে বেড়ে চলেছে। তবে গাড়ির চাপ বাড়তে থাকলেও এই মহাসড়কে এখনো কোথাও কোনো ধীরগতি বা যানজটের সৃষ্টি হয়নি। স্বাভাবিক গতিতে চলাচল করছে সব ধরনের যানবাহন।

সোমবার (৮ এপ্রিল) সকাল ৮টার দিকে সিরাজগঞ্জের মহাসড়ক ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। গতকালের চেয়ে যানবাহনের সংখ্যা বেড়েছে। তবে অন্যান্য সময়ের মতোই একদম স্বাভাবিক গতিতে সব যানবাহন চলাচল করছে। যার ফলে এখন পর্যন্ত এই মহাসড়কে কাউকে ভোগান্তি পোহাতে দেখা যায়নি। মহাসড়ক জুড়ে তৎপর রয়েছে পুলিশ।

ঢাকা থেকে নওগাঁগামী শ্যামলী পরিবহনের চালক আব্দুর রাজ্জাক ঢাকা পোস্টকে বলেন, ঈদের আগে এই সময়ে সিরাজগঞ্জের মহাসড়ক এতোটা ফাঁকা পাব ভাবতেই পারিনি। ঈদের আগে যে গাড়ি চালাচ্ছি এটা মনেই হচ্ছে না। যেহেতু রাস্তা ভালো আছে তাই আমরা চালকরা রাস্তায় এলোমেলো গাড়ি না চালালে এবার সমস্যা হবে না।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬