Logo

বগুড়ায় বাস-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৩

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বগুড়ায় বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজন হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আজ শনিবার (৬ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে সদরের বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা বলছেন একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে প্রাইভেটকারকে চাপা দেয় বগুড়াগামী বাসটি। নিহতরা হলেন বগুড়া সদরের চারমাথা পশ্চিম গোদারপাড়া এলাকার বাসিন্দা ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ফাইম মণ্ডল (৫৫), বাসের ম্যানেজার ও নিশিন্দার এলাকার আব্দুল হান্নান এবং চারমাথা বাস টার্মিনালের চেইন মাস্টার ও পালশা এলাকার আলমগীর হোসেন (৪১)। নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন। এদের মধ্যে ফাইম মণ্ডল প্রাইভেটকারের চালক ছিলেন।
।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬