Logo

সোয়াককে মার্কেন্টাইল ব্যাংকের অনুদান

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক)-কে ৫ লাখ টাকা অনুদান দিয়েছে।

গত বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সোয়াক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের কোম্পানি সচিব আবু আসগার জি. হারুনী সোয়াক-এর চেয়ারপারসন সূবর্ণা চাকমার কাছে অনুদানের চেক হস্তান্তর করেন।

এসময় মার্কেন্টাইল ব্যাংকের এসভিপি, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন ও সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের প্রধান শামীম আহমদ, ভাইস প্রেসিডেন্ট ও কর্পোরেট অ্যাফেয়ার্স ডিভিশনের প্রধান মোঃ মুকিতুল কবিরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি. প্রতিবছর সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অংশ হিসেবে সোয়াক-কে অর্থ সহায়তা দিয়ে আসছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬