Logo

দর বাড়ার কারণ জানে না শাইনপুকুর সিরামিকস

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাইনপুকুর সিরামিকস লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

উল্লেখ্য, গত ১৯ মার্চ কোম্পানিটির শেয়ার দর ছিল ৩২ টাকা। বুধবার (৩ এপ্রিল) শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ৪৫ টাকা ৩০ পয়সা। অর্থাৎ ১১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৩ টাকা ৩০ পয়সা। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬