Logo

সূচক ও লেনদেনের উত্থানে শেষ হলো লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

সপ্তাহের শেষ কর্মদিবসে বৃহস্পতিবার (০৪ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে শেষ হলো আজকের লেনদেন। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।
আজ ডিএসইতে ৪৩৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিকে বাজার বিশ্লেষণ করে দেখা যায়, আজ লেনদেন শেষে ২০ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ হাজার ৭৯৬ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৬৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪ পয়েন্টে।

আলোচিত সময়ে ডিএসইতে ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। যার মাঝে দর বেড়েছে ২২২ টির, কমেছে ১১৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২ টির।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬