Logo

এডিএন টেলিকমের শেয়ার বিক্রি সম্পন্ন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের উদ্যোক্তা শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এডিএন টেলিকমের উদ্যোক্তা মামুনুর রশিদ তার হাতে থাকা ১৩ লাখ ৫ হাজার শেয়ারের মধ্যে ১০ লাখ শেয়ার তার ছেলে এবং মেয়েকে উপহার হিসেবে হস্তান্তর করেছেন। তার ছেলে সাধারণ বিনিয়োগকারী আহনাফ রাফিদ ৬ লাখ এবং তার মেয়ে সাধারণ বিনিয়োগকারী আয়েশা আমেনা নুহা ৪ লাখ শেয়ার পেয়েছেন।

ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে এ শেয়ার হস্তান্তর করেছেন এই উদ্যোক্তা। এর আগে ৪ এপ্রিল তিনি শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬