Logo

বেস্ট লাইফ ইনসিওরার ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

গ্লোবাল কোনোমিস্ট ফোরাম ২০২৪ সেশনের ‘জি ই এফ পারফরম্যান্স এওয়ার্ড’ অডিটোরিয়াম এ অনুষ্ঠিত হয়েছে।  অনুষ্ঠানে বীমা খাতে সাফল্যের সাথে পথচলার জন্য ‘বেস্ট লাইফ ইনসিওরার’ হিসাবে পুরস্কার পান ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড ।

রোববার (৩১ মার্চ ২০২৪) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ড. ইফতেখার আহমেদ চৌধুরী, সাবেক বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্র এবং পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা।

এসময় আরো উপস্থিত ছিলেন ব্রুনাই এর সম্মানীত রাষ্ট্রদূত এইচ. ই হাজী হারিস বিন ওসমান, মেজর জেনারেল ড. দিলোয়ার সিং, সাবেক ডিজি, ইন্ডিয়ান আর্মি , ড. এনায়েত করিম, প্রেসিডেন্ট – গ্লোবাল ইকোনোমিস্ট ফোরাম উপস্থিত ছিলেন।

ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড এর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন কোম্পানীর সম্মানীত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোহাম্মদ গিয়াস উদ্দীন ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬