Logo

অসহায়-দুস্থ পরিবারে মাঝে ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইনের ঈদ উপহার বিতরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, ঢাকা সেন্টার এর চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হোসাইন প্রায় সহস্রাধিক ঘরে অগ্রিম ঈদুল ফিতরের উপহার বিতরণ করেছেন।

পাওয়ার সেল এর মহাপরিচালক আন্তর্জাতিক বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ প্রতিবছরের ন্যায় এবারও তিনি নিজ এলাকার হাজীগঞ্জ এবং শাহরাস্তিতে র ঘরে এই ঈদ উপহার পাঠিয়েছেন।

শুক্রবার (২৯ মার্চ) হাজীগঞ্জ পূর্ব বাজারে ঈদ উপহার বিতরণে প্রকৌশলী মোহাম্মদ হোসাইন সহ উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুরাইয়া তালুকদার, ৯নং গন্ধব্যপুর উঃ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলাল, সাধারণ সম্পাদক গাজী অলি উল্লাহ, পৌর তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর শ্রমিক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, মামুন সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রকৌ. মোহাম্মদ হোসাইনের সাথে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, কামরুজ্জামান মিন্টু, ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুরাইয়া তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, মোস্তফা চৌধুরী, সাবেক ছাত্রনেতা হোসেন মীর, ইঞ্জি. নেছার পাটওয়ারী, জেলা ছাত্রলীগ নেতা সুমন দর্জি সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রকৌ. মোহাম্মদ হোসাইন দীর্ঘ কয়েক দশক ধরে হাজীগঞ্জ শাহরাস্তিতে জনগনকে স্বনির্ভর করতে কাজ করে যাচ্ছেন। সেই সাথে ত্রান সহায়তা, উপহার সামগ্রী ও নেতাকর্মীদের বিভিন্ন রকমের সহযোগিতা করে যাচ্ছেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬