Logo

পূবালী ব্যাংক ও বিডি ট্যাক্স টেকনোলজির মধ্যে চুক্তি স্বাক্ষরিত

পূবালী ব্যাংক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সম্প্রতি পূবালী ব্যাংক পিএলসি এবং বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেডের মধ্যে পূবালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপস (পাই) এর মাধ্যমে আয়কর প্রস্তুত, প্রক্রিয়া ও জমা দেওয়া সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন পূবালী ব্যাংকের অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল বিভাগ প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ রবিউল আলম এবং বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মাহবুবুল কবির। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহনেওয়াজ খান এবং বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেডের ম্যানেজার (ফিন্যান্স এন্ড এডমিন) শামীম রহমান উপস্থিত ছিলেন।

এসময় উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬