Logo

রোববার স্পট মার্কেটে লেনদেন করবে ৫ কোম্পানি

স্পট মার্কেটে লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে আগামী রোববার।

কোম্পানিগুলো হলো- ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড, ইস্টার্ন ব্যাংক পিএলসি, নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ২ এপ্রিল, মঙ্গলবার কোম্পানি ৫টির রেকর্ড ডেট। এর আগের ৩১ মার্চ ও ১ এপ্রিল স্পট মার্কেটে হবে এ কোম্পানি ৫টির লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী ২ এপ্রিল,মঙ্গলবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ৫টি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬