Logo

হাইকোর্ট থেকে এজিএম করার অনুমতি পেল সোনালী আঁশ

সোনালী আঁশ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে বার্ষিক সাধারণ সভা বা এজিএম করতে অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির ২০২২-২৩ হিসাববছরের এজিএম আগামী ৬০ দিনের মধ্যে সম্পন্ন করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। গত ২৪ মার্চ এ অনুমতি প্রদান করা হয়। ডিএসই ও বিএসইসির নিয়ম বহাল রেখে এ সংক্রান্ত রেকর্ড ডেট শিগগিরই ঘোষণা করা হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬