Logo

সূচকের পতনেও বাড়ল লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (২৭ মার্চ) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি গেল কর্মদিবসের তুলনায় বেড়েছে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এদিন ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭১ দশমিক ৭০ পয়েন্ট কমে ৫ হাজার ৭৬২ পয়েন্টে নেমে আসে।

তাছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৪ দশমিক ৮১ পয়েন্ট কমেছে। গেল কর্মদিবসে শেষে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ২৫২ পয়েন্ট। অপরদিকে ডিএস-৩০ সূচক ১২ দশমিক ৮৫ পয়েন্ট কমে ২ হাজার ১২ পয়েন্টে দাঁড়িয়েছে।

বুধবার ডিএসইতে ৫৩৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর গেল কর্মদিবসে লেনদেন হয়েছিলো ৪৪৫ কোটি ৫৩ লাখ টাকা।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৯৬ টি কোম্পানি। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ৩৮ টির, কমেছে ৩২১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টির।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬