Logo

পরীক্ষামূলক উৎপাদনের অনুমতি পেল সিঙ্গার বাংলাদেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশ (বিডি) লিমিটেডকে পরীক্ষামূলক উৎপাদনের অনুমতি দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। ঢাকা স্টক একচেঞ্জ সূত্র এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে (বিএসইজেড) অবস্থিত সিঙ্গার বাংলাদেশের হোম অ্যাপ্লায়েন্স প্ল্যান্টের পরীক্ষামূলক উৎপাদনের অনুমতি দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজা।

উল্লেখ্য, বাংলাদেশ লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত সর্বশেষ হিসাববছরের জন্য বিনিয়োগকারীদের ৩৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর পুরোটাই ক্যাশ ডিভিডেন্ড।

কোম্পানিটির ৪৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ মার্চ দুপুর ২ টায় হাইব্রিড সিস্টেমে উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠিত হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬