Logo

পতন থামছেই না শেয়ারবাজারে

পতন থামছেই না
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও শেয়ারবাজারে মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সোমবার (২৫ মার্চ, ২০২৪) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনের পাশাপাশি গতদিনের তুলনায় কমেছে লেনদেন।

ঢাকা স্টক এক্চেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৬ দশমিক ৭৩ পয়েন্ট কমে ৫ হাজার ৮৩৪ পয়েন্টে নেমে আসে।

এছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৭ দশমিক ৮৫ পয়েন্ট কমেছে। দিন শেষে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ২৬৭ পয়েন্ট। অন্যদিকে ডিএস-৩০ সূচক ২৬ দশমিক ১২ পয়েন্ট কমে ২ হাজার ২৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৪৪৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৮০ কোটি ৩৩ লাখ টাকা।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৯৩ টি কোম্পানি। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ৪১ টির, কমেছে ৩১৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪ টির।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬