শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের এইচআর টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালনা বোর্ড সভা আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটির বোর্ড সভা ওই দিন বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।