Logo

শেয়ারবাজারে ফের পতনের মধ্য দিয়ে সপ্তাহ শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বিদায়ী সপ্তাহের শুরুতে ব্যাপক পতনের পর শেষের দিকে সূচকের বড় উত্থান দিয়ে বিনিয়োগকারীদের কিছুটা আসার আলো দেখিয়েছিলো শেয়ারবাজার। তবে সেই আশা দীর্ঘস্থায়ী হলোনা। সপ্তাহের প্রথম কার্যদিবসেও পতন দিয়ে হলো দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)। মূল্যসূচক পতনের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেনও। কমেছে ৩০৪ টি শেয়ার এবং ইউনিটের দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, লেনদেনে অংশ নেয়া ৩৯৭ টি কোম্পানির মাঝে শেয়ারের দর বেড়েছে ৬৫ টির, কমেছে ৩০৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির।

ডিএসইতে এদিন ৫৮০ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা গেল কার্যদিবসে ছিলো ৬১০ কোটি ০৮ লাখ টাকা।

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪০ দশমিক ৫৪ পয়েন্ট পতনের পর ৫ হাজার ৯০১ পয়েন্টে এসেছে।

তাছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ০৮ দশমিক ০০৯৬ পয়েন্ট কমেছে। দিন শেষে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ২৮৫ পয়েন্ট। অন্যদিকে ডিএসই-৩০ সূচক ০৬ দশমিক ৬৬ পয়েন্ট কমে ২ হাজার ৫১ পয়েন্টে দাঁড়িয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬