Logo

ইমাম বাটনের নাম ও খাত পরিবর্তন করে সোমবার থেকে লেনদেন

হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

ইমাম বাটনের নতুন নামে নাম নিয়ে আগামীকাল (২৫ মার্চ, ২০২৪) থেকে লেনদেন শুরু করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড । একইসাথে কোম্পানিটির খাতও পরিবর্তন করা হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির নতুন নাম হবে ‘হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি’। পাশপাশি ঔষধ ও রসায়ন খাতের পরিবর্তে এটি ‘বিবিধ’ খাত থেকে লেনদেন কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া কোম্পানিটির ট্রেডিং কোডও পরিবর্তন করা হবে বলে ডিএসইকে জানানো হয়। নতুন কোড হবে- HAMI। তবে আলোচ্য বিষয় ছাড়া কোম্পানিটির বাকি সব বিষয় অপরিবর্তিত থাকবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬