Logo

আইপিডিসি ফাইন্যান্সের বোর্ড সভার তারিখ পরিবর্তন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের বোর্ড সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির বোর্ড সভা আজ সোমবার (১৮ মার্চ) বিকাল ৩টার পরিবর্তে আগামী ২৮ মার্চ বিকাল ৩ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

সভায় ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। গেল বছর কোম্পানিটি ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিলো।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬