Logo

বঙ্গবন্ধুর জন্মদিনে রূপালী ব্যাংকের শ্রদ্বা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপন করেছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক পিএলসি।

আজ রবিবার (১৭ মার্চ) ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক ও ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও হাসান তানভীর উপস্থিত ছিলেন। পরে ব্যাংকের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধুর আত্বার শান্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এসময় মহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদ, মো. ফয়েজ আলম, তানভীর হাছনাইন মইন ও মো. মইনউদ্দিন মাসুদসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন সিবিএ, বঙ্গবন্ধু পরিষদ, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের পক্ষেও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬