Logo

ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে জেএমআই সিরিঞ্জ

জেএমআই সিরিঞ্জ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি জেএমআই সিরিঞ্জ এ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ-’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-১’।

কোম্পানির ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ১৩ মার্চ ২০২৪ পর্যন্ত সময়ের প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬