Logo

দর কমেছে যেসব কোম্পানির

সূচকের পতন অব্যাহত
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ২২২টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। আজ সর্বোচ্চ দর কমেছে কর্ণফুলী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ কোম্পানিটির শেয়ার দর গেল কর্মদিবসের তুলনায় কমেছে ৩ টাকা বা ৫.৭৪ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর কমেছে ৩০ পয়সা বা ৫.২৬ শতাংশ। আর ৩০ পয়সা বা ৫.০৪ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড।

তালিকায় শীর্ষ উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইসলামী ইন্সুরেন্স, ফারইস্ট ফাইন্যান্স, রূপালী ব্যাংক, তাল্লু স্পিনিং, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ফাইন ফুডস এবং এক্সপ্রেস ইন্সুরেন্স লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬